1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা - দৈনিক লালবার্তা

সচিবালয়ে বৈঠক: ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার বার্তা

নিজস্ব প্রতিবেদক-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ সময় দেখুন

মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার। এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, দেশকে আর কেউ যেনো তাঁবেদার রাষ্ট্র বানাতে না পারে সেদিকে সবাই ঐক্যবদ্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির শীর্ষ নেতারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক।

আরও পড়ুনঃ  ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক ঐক্যের জন্য সরকারকেই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।

চলমান সহিংসতা ও আওয়ামী লীগের ফেরার বিষয়ে ভারতের হাত রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

সরকারের অবস্থান ও জুলাই সনদ

পরে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন জানান, এই বৈঠকের পর ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমীন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST