1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ঘুষের লাখ টাকাসহ দুদকের ফাঁদে পৌরসভার প্রকৌশলী রুবেল - দৈনিক লালবার্তা

ঘুষের লাখ টাকাসহ দুদকের ফাঁদে পৌরসভার প্রকৌশলী রুবেল

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

ঘুষের এক লাখ টাকাসহ বরগুনার আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই প্রকৌশলীর বিরুদ্ধে রাস্তা নির্মাণ কাজের বিল আটকে পাঁচ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ ছিল।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  অভিনেতা তমাল মাহবুব আটক

দুদকের সূত্রে জানা যায়, লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রাস্তা নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শেখ নোমান রেজার কাছ থেকে ঘুষ দাবি করেন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান। ওই কাজের পাওয়ার অব অ্যাটর্নিপ্রাপ্ত ঠিকাদারের বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজে বাধা দেওয়াসহ বৈধ বিল অনুমোদনের সুপারিশ করবেন না বলে ঠিকাদারকে বিভিন্নভাবে হয়রানি করেন ওই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি, সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

এ অবস্থায় অভিযোগকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (সোমবার) অভিযান চালায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে আমতলী মো. রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ নেতা নিহত

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST