1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
ইরানের হামলা-শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী: ট্রাম্প - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
নিউরো সায়েন্সে হাসপাতালে অধ্যাপক পদে ১০ চিকিৎসকের পদায়ন হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে কাস্টিং কাউচ নিয়ে সরব ‘বাহুবলী’ অভিনেত্রী, টানলেন এপস্টিন প্রসঙ্গ স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি ইরানের হামলা-শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী: ট্রাম্প নায়িকা তানজিন তিশাকে গ্রেফতার করতে আদালতে আবেদন হজে যেতে ১০ ডিসেম্বরের মধ্যে করতে হবে চূড়ান্ত নিবন্ধন অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী? ২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

ইরানের হামলা-শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটরা দায়ী: ট্রাম্প

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ০ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের পর শেয়ারবাজারে বড় ধরনের দরপতন এবং ইরানের হামলা আরও জোরদার হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটদের নির্বাচনী জয় ইরানকে আরও আগ্রাসী হয়ে ওঠার সুযোগ করে দিয়েছে। একইসঙ্গে, শেয়ারবাজারের দরপতনের জন্যও ডেমোক্র্যাটদের দায়ী করেছেন তিনি।

আরও পড়ুনঃ  জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাশ

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি ২টি বিষয় আগেই অনুমান করেছিলেন।

প্রথমত, ডেমোক্র্যাটরা জয়ী হলে শেয়ারবাজারে উল্লেখযোগ্য দরপতন হবে। দ্বিতীয়ত, ইরান তাদের হামলা আরও বাড়িয়ে দেবে। তার দাবি, দু’টি ঘটনাই ঘটেছে।

আরও পড়ুনঃ  অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

ট্রাম্প আরও বলেন, গত এক সপ্তাহে, ইরান এক বছরেরও বেশি সময়ের মধ্যে যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেন তিনি।

ইরানের নেতারা ডেমোক্র্যাটদের ‘দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী’ বলে মনে করেন বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এমন পরিণতি তিনি হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা

এছাড়া তেলের দাম বাড়িয়ে রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা করেছে’ বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণে কমেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST