1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী? - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল, গ্রেপ্তার মুগ্ধ-সিদ্ধার্থই অভিযুক্ত ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন ১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, ভাগ্য খুলছে বাংলাদেশিদের কীভাবে তিনি রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন: রিজভী ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় বুড়িমারী–লালমনিরহাট–বড়বাড়ি সড়ককে চার লেনে উন্নীত করার লক্ষ্যে সেতু মন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস বিমানে হাসিনার দেশে ফিরতে চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ সময় দেখুন

ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কার মধ্যে সংঘাত এড়াতে টানা প্রায় ১০ দিন আলোচনা করেছে ভারত ও চীনের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। শীতের মৌসুম শুরুর আগে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের সেনাদের মধ্যে সম্ভাব্য মুখোমুখি অবস্থান ঠেকানোই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৮ নভেম্বর থেকে প্রায় ১০ দিন ধরে এই আলোচনা চলে। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন সেনাবাহিনীর তৃতীয় কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল গিরিশ কালিয়া। চীনের পক্ষেও শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের সামরিক প্রতিনিধিদের পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এই আলোচনায় অংশ নেন।

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশিদের সুন্দরী প্রতিযোগিতায় ঢুকতে দেওয়া উচিত না’

গত মাসেই অরুণাচল সীমান্তে ভারত ও চীনের মধ্যে নতুন করে উত্তেজনার বিষয়টি প্রকাশ্যে আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে জানান, চীন তাদের প্রচলিত টহলদারির নিয়ম পরিবর্তন করায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

টাকসিং ও আসাফিলাসহ অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় টহলদারি এবং নিজেদের দাবিকৃত এলাকা নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েনের প্রেক্ষাপটে সাম্প্রতিক এই আলোচনা বিশেষ তাৎপর্য পেয়েছে।

এর আগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশের কিবিথু এলাকার ওয়াচা-দামাই সীমান্ত বৈঠককেন্দ্রে পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে প্রথম কোর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুনঃ  যে কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সীমান্তে টহল দেওয়ার সময় ভুল বোঝাবুঝি এড়ানো, দুই বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো এবং শীতের মৌসুমে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে।

ভারতের অবস্থান হলো, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। চীনের টহলদারির নিয়ম পরিবর্তনের কারণে সীমান্তে যে পরিস্থিতির অবনতি হয়েছে, সে বিষয়েও ভারত নিজেদের উদ্বেগ তুলে ধরেছে। তবে চীনের পক্ষ থেকে বৈঠকে কী অবস্থান জানানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আলোচনা ইতিবাচক হয়েছে। তবে এই ইতিবাচক ফল মাঠপর্যায়ে সীমান্ত পরিস্থিতির কতটা উন্নতি ঘটাতে পারে, তা নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে দুই দেশের সামরিক ও কূটনৈতিক মহল।

উল্লেখ্য, সম্প্রতি ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং যৌথ বক্তব্য প্রকাশ করা হয়। কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ চললেও অরুণাচল সীমান্তের পরিস্থিতি যে এখনো দুই দেশের জন্য বড় উদ্বেগের বিষয়, সাম্প্রতিক এই সামরিক বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST