1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে তিন বছরে ১০৫ প্রাণহানি, গেটম্যান নেই ৫৬ ক্রসিংয়ে - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
নীলাভ মিম, চোখ ফেরানো দায়! চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে তিন বছরে ১০৫ প্রাণহানি, গেটম্যান নেই ৫৬ ক্রসিংয়ে সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ এক মাসে জ্বালানি তেলের দাম ১৪ শতাংশ কমেছে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা–আগুন নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে তিন বছরে ১০৫ প্রাণহানি, গেটম্যান নেই ৫৬ ক্রসিংয়ে

বার্তা ডেস্কঃ-
  • আপডেটের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ সময় দেখুন

চট্টগ্রাম: রেললাইন আছে, ট্রেন চলছে; কিন্তু নিরাপদ পারাপারের ব্যবস্থা নেই অনেক জায়গায়। কোথাও বৈধ লেভেল ক্রসিং থাকলেও নেই গেটম্যান, কোথাও আবার রেললাইনের ওপর দিয়ে তৈরি হয়েছে অবৈধ পথ।

এসব পথে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও মানুষের পারাপার। ট্রেনের হুইসেল উপেক্ষা করে পারাপারের চেষ্টা, চালকদের বেপরোয়া আচরণ আর নিরাপত্তাব্যবস্থার ঘাটতিতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বাড়ছে দুর্ঘটনা। গত তিন বছরে এ রেলপথে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ১০৫ জন।

সর্বশেষ শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের রামুর মিঠাছড়িতে লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি টেক্সিকে ট্রেন ধাক্কা দেয়। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হন। আহত হন আরও তিনজন। এই দুর্ঘটনা আবারও সামনে এনেছে রেলপথের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা।
২০২৩ সালের ১ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস চলাচল করছে। গত ২৬ অক্টোবর থেকে এ রুটে ঢাকা পর্যন্ত যুক্ত হয়েছে মহানগর এক্সপ্রেস।

আরও পড়ুনঃ  ঢাকায় চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা যায়, ১৫২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের মধ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত পুরোনো রেললাইন ৪৭ কিলোমিটার এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেললাইন প্রায় ১০১ কিলোমিটার। চট্টগ্রাম-দোহাজারী অংশে বৈধ লেভেলক্রসিং রয়েছে ২৭টি, অবৈধ ৪৭টি। অন্যদিকে দোহাজারী-কক্সবাজার অংশে বৈধ ক্রসিং ৭২টি এবং অবৈধ ৩০টি।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দোহাজারী-কক্সবাজার অংশে। এই অংশের ৭২টি বৈধ লেভেলক্রসিংয়ের মধ্যে ৫৬টিতেই নেই গেটম্যান। এসব ক্রসিংয়ে ট্রেন চলাচলের সময় যানবাহন কিংবা পথচারীদের প্রবেশ ঠেকানোর মতো ব্যারিয়ারও নেই। ফলে ট্রেন আসার সময় পারাপারকারীদের নিজস্ব সতর্কতার ওপরই নির্ভর করতে হচ্ছে নিরাপত্তা।

চট্টগ্রাম রেলওয়ে থানার হিসাব অনুযায়ী, এ রেলপথে ২০২৪ সালে ২৭ জন, ২০২৫ সালে ৪৩ জন এবং চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। তিন বছরে মোট প্রাণহানি ১০৫। ২০২৪ সালের অক্টোবরে ট্রেনের ধাক্কায় একটি হাতিরও মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  ‘আকভানের’ প্রভাবে যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে আজ

রেলপথে দুর্ঘটনার পেছনে স্থানীয় মানুষের অসচেতনতা ও যানবাহন চালকদের বেপরোয়া আচরণকেও বড় কারণ হিসেবে দেখছেন ট্রেন চালকেরা।

সহকারী লোকোমাস্টার অনিক বল সৈকত বলেন, দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথ হওয়ায় স্থানীয় অনেকের কাছে ট্রেন এখনো নতুন অভিজ্ঞতা। অনেকে ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে পারাপারের চেষ্টা করেন। শিশু-কিশোরেরা রেললাইনে পাথর সাজিয়ে রাখে। আবার অনেক বয়স্ক মানুষও রেললাইনের ওপর পাথর রেখে যান।

তিনি বলেন, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে ট্রেনের সঙ্গে পাল্লা দেওয়ার প্রবণতা রয়েছে। সমান্তরাল সড়ক হলে ট্রেনের সঙ্গে প্রতিযোগিতা করেন, আর আড়াআড়ি সড়ক হলে ট্রেন আসার আগেই পার হওয়ার চেষ্টা করেন। অনেক সময় হুইসেল বাজিয়েও তাদের সতর্ক করা যায় না। এসব চালকের অধিকাংশই কিশোর কিংবা সদ্য যুবক।

সহকারী লোকোমাস্টারের ভাষ্য, দোহাজারীর পর নতুন রেলপথে বিভিন্ন জায়গায় খুব কাছাকাছি দূরত্বে অবৈধ ক্রসিং রয়েছে। ইসলামাবাদ-কক্সবাজার অংশে কোথাও কোথাও ১০০ মিটার পরপরও এমন পথ দেখা যায়। স্থানীয়ভাবে গ্রাম ও পাড়াভিত্তিক অসংখ্য রাস্তা তৈরি হওয়ায় রেললাইন পারাপারের ঝুঁকি বেড়েছে। দোহাজারীর পর ট্রেনের গতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকে। এ অবস্থায় দুর্ঘটনা ঘটলে প্রাণহানি এড়ানোর সুযোগ খুব কম।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ১৫০ টাকা চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাত, যুবকের মৃত্যু

তবে দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকটি অবৈধ লেভেলক্রসিং বন্ধ করা হয়েছে। শুধু অবৈধ ক্রসিং বন্ধ নয়, বৈধ ক্রসিংয়ে দ্রুত গেটম্যান নিয়োগ, ব্যারিয়ার স্থাপন এবং স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার দাবি উঠেছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে দুর্ঘটনা প্রতিরোধে রেলওয়ে কাজ করছে। ইতোমধ্যে ২২টি অবৈধ লেভেলক্রসিং বন্ধ করা হয়েছে। আরও ৩৫টি অবৈধ ক্রসিং বন্ধের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গেটম্যানবিহীন ৫৬টি বৈধ লেভেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST