1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন - দৈনিক লালবার্তা

তাহসিফ হত্যা মামলা: আদালতে নেওয়া হলো দীপকে, ৭ দিনের রিমান্ড আবেদন

Reporter Name
  • আপডেটের সময়: Saturday, October 31, 2026,
  • 14 সময় দেখুন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে তোলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলাটি করেন। এ ঘটনায় তাহসিফের আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  জুডিসিয়াল সার্ভিসের ৩ সদস্যকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সচিব করা নিয়ে রুল

নিহত তাহসিফের বাবা সাংবাদিকদের জানান, ছেলের এমন মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না। রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল দিনভর ঘটনাস্থল পরিদর্শন শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা হয় তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও। এ সময় দীপ জানান, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তাহসিফ।

আরও পড়ুনঃ  জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। ২৭ অক্টোবর মধ্যরাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই ফ্লাইট লেফটেন্যান্ট।

আরও পড়ুনঃ  তাহসিফের মৃত্যু: হত্যা মামলা দায়ের

এদিকে, তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, প্রকৃত সত্য দ্রুত উদ্‌ঘাটিত হোক।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST