1. manikbdoot@gmail.com : dailylalbarta : dailylalbarta dailylalbarta
বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স - দৈনিক লালবার্তা
শিরোনামঃ
" aria-hidden="true"> তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ " aria-hidden="true"> বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ছয় দফা দাবি সাদপন্থিদের " aria-hidden="true"> মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে " aria-hidden="true"> দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী " aria-hidden="true"> সৌদিতে অবস্থানরত প্রবাসীদের নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী " aria-hidden="true"> ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা " aria-hidden="true"> আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ " aria-hidden="true"> রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী " aria-hidden="true"> জনস্বাস্থ্য রক্ষায় তামাক ও মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর পদক্ষেপে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল " aria-hidden="true"> রিয়াদের পর এবার দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা

বাংলাদেশসহ ৩১ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা, কার্যকর করল এয়ার ফ্রান্স

Reporter Name
  • আপডেটের সময়: Monday, October 12, 2026,
  • 19 সময় দেখুন

ইসরায়েলগামী ফ্লাইটে কর্মরত পাইলট ও কেবিন ক্রুদের নাগরিকত্বের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম মিডিয়াপার্ট। এর আওতায় দ্বৈত নাগরিকত্বধারীরাও পড়তে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি এয়ার ফ্রান্স।

আজারবাইজানভিত্তিক সংবাদমাধ্যম অপারেটিভএমএমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের পরিবহণ মন্ত্রণালয়ের ৮ অক্টোবর জারি করা একটি নিরাপত্তা নির্দেশনার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই- এমন ৩১টি দেশের নাগরিক পাইলট ও কেবিন ক্রুরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

মিডিয়াপার্টের তথ্য অনুযায়ী, এয়ার ফ্রান্সের অভ্যন্তরীণ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, ইরান ও পাকিস্তানসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে। এসব দেশের নাগরিকত্ব থাকা কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমনকি ফরাসি নাগরিকত্বের পাশাপাশি সংশ্লিষ্ট কোনো দেশের নাগরিকত্ব থাকলেও বিধিনিষেধের আওতায় পড়তে পারেন কর্মীরা।

আরও পড়ুনঃ  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে কথিত এক ঘটনার পর এ নির্দেশনা জারি করা হয়। ওমানের নাগরিক এক সহকারী পাইলট উড়োজাহাজের ক্যাপ্টেনকে আক্রমণ করে সেটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে উড়োজাহাজটি সৌদি আরবে অবতরণ করে এবং যাত্রী ও ক্রুদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

তবে এয়ার ফ্রান্স নির্দেশনা বা অভ্যন্তরীণ বিজ্ঞপ্তির অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিংবা অস্বীকার করেনি। ফলে বিধিনিষেধের বাস্তব প্রয়োগ ও দ্বৈত নাগরিকত্বধারীদের ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © দৈনিক লালবার্তা কর্তৃপক্ষ
Design & Development BY: BD IT HOST