বার্তা ডেস্কঃ-
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের শিশু নন্দীনিকে ধর্ষণের পর হত্যা করে বস্তায় মাটিতে পুতিয়ে রাখার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি করে এলাকাবাসি। এঘটনায় জেলা প্রশাসনের গাড়ীতে হামলা করে উত্তেজিত জনতা। তারেই প্রেক্ষিতে নিহতের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে হাজির হন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের মাননীয় সাংসদ ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান এমপি, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।