রেলওয়ের স্থাপনা ও রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬ খ্রি.) যাত্রী নিরাপত্তা এবং রেলওয়ের সংবেদনশীল স্থাপনা ও রেললাইনের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ,এম.পি.।
সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।